News Flash

  • Home
  • দেশ
  • বুধবার গুজরাট যাচ্ছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত 
Image

বুধবার গুজরাট যাচ্ছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত 

সুরাট, ১ জানুয়ারি (হি.স.): বুধবার রাতে গুজরাটের ভালসাদ জেলায় থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি ভালসাদ জেলার ধরমপুরে আয়োজিত দুটি কর্মসূচিতে যোগ দেবেন। এইসময়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত স্থানীয় স্বয়ংসেবকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

গুজরাটে সংঘের প্রান্ত প্রচার প্রমুখ বিজয় ঠাকর জানান, বুধবার রাতে সরসঙ্ঘচালক মোহন ভাগবত সুরাটে পৌঁছবেন। রাতেই সুরাট বিমানবন্দর থেকে ভালসাদের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ভালসাদে রাত্রিযাপন করে তিনি বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভালসাদ জেলার ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র মিশন আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিনি ধরমপুরের ‍বারুমালে অবস্থিত শ্রী সদগুরুধামেও যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘের স্বয়ংসেবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top