News Flash

  • Home
  • বিদেশ
  • চিন্ময় ব্রহ্মচারীর আশু মুক্তির দাবি করল ঐক্য পরিষদ
Image

চিন্ময় ব্রহ্মচারীর আশু মুক্তির দাবি করল ঐক্য পরিষদ

ঢাকা, ২৯ ডিসেম্বর (হি.স.): সম্মিলিত সনাতনী জাগরনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আশু মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রবিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক প্রেস বিবৃতিতে জানান, পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রভু চিন্ময় সহ ১৯ জনের বিরুদ্ধে রুজুকৃত রাষ্ট্রদ্রোহীর মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে তাদের সকলকে অব্যাহতিদানের জন্যে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।”

প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানি একাধিক দিন হয় নি। কারণ চট্টগ্রাম আদালতে কোনও আইনজীবী আসছেন না। সেই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রাণভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে আসছেন না। আদালতে এলে তাঁদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর এক আইনজীবী। এমনকী ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন যে চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে মৌলবাদীরা হামলা চালিয়েছে। তার জেরে আইসিইউতে ভরতি আছেন তিনি। আর সেই পরিস্থিতিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনও আইনজীবী চট্টগ্রাম আদালতে আসছেন না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

Releated Posts

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top