News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে দৈত্যেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

রাতের আঁধারে দৈত্যেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ ডিসেম্বর: রাতের আঁধারে শতবর্ষ প্রাচীন সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে চোরের দল হানা দিয়েছে। চোরের দল প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। ইতিমধ্যেই চুরির অভিযোগে মামলা নিয়ে তিনজন চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পুরোহিত সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় সাব্রুম থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালংকার গুলি নেই। চোরের দল হানা দিয়ে আনুমানিক ২৫ ভরির স্বর্ণালংকার, বেশকিছু রুপোর গহনা এবং নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন সাব্রুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালংকার গুলি মন্দিরে একটি ট্রাস্ট গঠন করে সাব্রুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু কোন এক অজ্ঞাতক কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালংকার গুলি কোনরকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। শতবর্ষ প্রাচীর এই মন্দিরের স্বর্ণালংকার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় তিনজন কুখ্যাত চোরকে সনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top