News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্রুতগামী লোডারের ধাক্কায় নিহত তিন বাইকারোহী
Image

দ্রুতগামী লোডারের ধাক্কায় নিহত তিন বাইকারোহী

রায়বরেলি, ২২ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে দ্রুতগামী একটি লোডারের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি বাইকে করে এক দম্পতি ও আরও একজন মহিলা যাচ্ছিলেন। সামনে থেকে আসা একটি লোডার তাদের ধাক্কা দেয়। তাতে তিনজনেরই মৃত্যু হয় বলে জানা গেছে। ওই দুর্ঘটনার পর থেকে লোডার চালক পলাতক বলে জানা গেছে।

জানা গেছে, উত্তর প্রদেশের গদাগঞ্জ থানা এলাকার লালগঞ্জ-উনছাহার সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নাম অশোক (৫০), তাঁর স্ত্রী লীলা (৪৫) এবং তাঁর ছোট ভাইয়ের স্ত্রী কবিতা (৩০)। ঘাতক লোডারের চালকের খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top