News Flash

Image

রেগার মজুরি বৃদ্ধি করার দাবি শ্রমিকদের

বক্সনগর, ১৪ ডিসেম্বর: রেগার মজুরি বৃদ্ধি সহ কাজ কমপক্ষে বছরে ২০০ দিন করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। কারণ, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া।

রেগার কাজ চলছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জমির মালিক প্রফুল্ল পাল সংবাদ কর্মীকে জানান, বন্যায় জমিতে কিছু মাটি এসে ভরাট হয়ে গেছে। যে কারণে চলতি আমন মৌসুমে ফসল করা বড়ই সমস্যা হয়েছিল।এখন এই সমস্ত ভরাট মাটিগুলি রেগা প্রকল্পের মাধ্যমে কেটে যাওয়ায় ফসল করতে ভালো হবে।

অপরদিকে ৬ নং ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার রাকেশ দেবনাথ জানিয়েছেন, শনিবার শ্রমিক ছিল নারী ও পুরুষ ৩৫ জন। এ নিয়ে ছয় দিন কাজ চলছে। রেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক শ্রমিকদের দৈনিক মজুরি ২৪২ টাকা।এদিকে শ্রমিকরা বলছেন, মজুরি কম, কাজও তেমন বেশি নয়। 

শ্রমিকদের দাবি, প্রত্যেকের মজুরি অন্তত ৩৪০ টাকা করা এবং কাজ কমপক্ষে বছরে ২০০ দিন করা। তাই যদি হয় মোটামুটি চলবে। শ্রমিকরা আরো জানিয়েছেন যে, প্রচন্ড শীতের মধ্যেও পেটের তাগিদে কাজ করতে হচ্ছে কিন্তু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো আকাশছোঁয়া। কি করে সংসার চালাবো। কাজেই সরকার যেন রেগা প্রকল্পের কাজ বৃদ্ধি করে মজুরি বাড়িয়ে দেওয়া হয়। এমনটাই দাবি রেগা শ্রমিকদের।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top