News Flash

Image

বানরের যন্ত্রণায় অতিষ্ট খোয়াইবাসী

আগরতলা, ১৪ ডিসেম্বর: বানরের যন্ত্রণায় অতিষ্ট খোয়াই পৌর পরিষদ এলাকার এন পি সি পাড়ার মানুষজন। বানরের উৎপাতে ক্ষতিগ্রস্ত ৮ থেকে ১০ টি পরিবার। 

গত প্রায় তিন মাস যাবত উক্ত এলাকায় বানরের দল সারাদিন তাণ্ডব চালায়। প্রশাসনের দৃষ্টিতে বিষয়টি নিয়ে গেলেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর। শনিবার সকাল থেকে বানরের যন্ত্রণার তীব্রতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে করে উক্ত এলাকার বাড়ি ঘরের চালের টিন থেকে শুরু করে শাক সবজির মারাত্মক ক্ষতি হয়। হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে বানরের দল।

ঘরের মধ্যে প্রবেশ করে রান্না করা ভাতের হাড়ি থেকে শুরু করে সবকিছু নিয়ে যাচ্ছে বানরের দল। একেই তো খোয়াই শহরের মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ। অন্যদিকে বানরের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছে এনপিসি পাড়া সহ আশপাশ এলাকার মানুষজন।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top