News Flash

Image

প্রচুর চোরাই কাঠ উদ্ধার করেছেন বনকর্মীরা

আগরতলা, ১৪ ডিসেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলার লক্ষীনগরে অভিযান চালিয়ে বনদপ্তরের কর্মীরা প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা হবে।

ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অন্তর্গত লক্ষীনগর ৬ নম্বর ওয়ার্ডে  বনদপ্তরের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে  অভিযানে নামে। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫৬ সিফটি চোরাই কাঠ। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকারও বেশি।

উদ্ধারকৃত কাঠগুলো ধর্মনগর ফরেস্ট দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তরের এসডিএফও সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, যদি কেউ এরকম অবৈধ কাঠকারবারি বা তাদের কার্যকলাপ সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তা অবিলম্বে বনদপ্তরকে জানানোর জন্য। তিনি আশ্বাস দিয়েছেন যে, যেকোনো ধরনের তথ্যের ভিত্তিতে বনদপ্তর দ্রুত ব্যবস্থা নেবে এবং অবৈধ কাঠ উদ্ধার করবে।

এই অভিযানের মাধ্যমে বনদপ্তর চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে এবং স্থানীয় এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top