News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ঘিলাতলীতে বন্য দাঁতাল হাতির তাণ্ডব: ধান ও ঘরবাড়ি নষ্ট
Image

দক্ষিণ ঘিলাতলীতে বন্য দাঁতাল হাতির তাণ্ডব: ধান ও ঘরবাড়ি নষ্ট

তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর : কল্যাণপুর আর.ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় গতকাল রাতে বন্য দাঁতাল হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকার হারাধন সরকার এই তাণ্ডবের শিকার হয়েছেন। তাঁর বাড়িতে মজুত ধান ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র নষ্ট করেছে বন্য হাতি। এমনটাই অভিযোগ করেছেন হারাধন সরকার।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, হাতিটি গতকাল গভীর রাতে গ্রামে প্রবেশ করেছে এবং হারাধন সরকারের ঘরে থাকা মজুত ধান নষ্ট করে এবং বিছানাসহ অন্যান্য জিনিসপত্র ভেঙে দিয়েছে। স্থানীয়দেড় মতে, এ অঞ্চলে এসব নতুন কোনো ঘটনা নয়। প্রায়শই বন্য হাতির দল খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে এবং ফসল ও ঘরবাড়ি নষ্ট করে। এই বার হওয়া ক্ষয়ক্ষতি অন্যবারের তুলনায় গুরুতর বলেও জানান তাঁরা।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে পড়েছে এবং তাদের খাদ্যশস্যের বড় একটি অংশ নষ্ট হওয়ায় ভবিষ্যৎ দিনগুলোর জন্য দুশ্চিন্তায় রয়েছে।

এই বিষয়ে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যপ্রাণীর সাথে মানুষের এই সংঘাত প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এলাকায় হাতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বন বিভাগ দিনের পর দিন আশ্বাস দিয়েই আসছে, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা কিছুই পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন সরকারি সহায়তা এবং পুনর্বাসনের প্রত্যাশা করছে। এলাকাবাসীও এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Releated Posts

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top