News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় ইসকনের উদ্যোগে গীতা জয়ন্তী পালিত
Image

আগরতলায় ইসকনের উদ্যোগে গীতা জয়ন্তী পালিত

আগরতলা, ১১ ডিসেম্বর : আগরতলায় ইসকনের উদ্যোগে গীতা জয়ন্তী পালনের আয়োজন করা হয়েছে। ইসকন কর্তৃপক্ষ আজকের এই বিশেষ দিনে গীতা যজ্ঞ, গীতা পাঠ ও গীতা প্রচারের আয়োজন করেছে।

আজ গীতা জয়ন্তী। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এই উৎসবটি নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। প্রতি বছর মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালিত হয়। বিশ্বাস করা হয়, এই পবিত্র দিনেই শ্রী কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তাঁর স্বর্গীয় শিক্ষা প্রদান করেছিলেন।

প্রসঙ্গত, কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে আলোকিত করেছিলেন। অর্জুনকে জীবন, কর্তব্য এবং আত্মার প্রকৃতি সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজকের এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ ধর্মীয় তাৎপর্যের সহিত পালন করে থাকে।

এদিকে গীতা জয়ন্তী উপলক্ষে আজ আগরতলার ইসকন মন্দিরে গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল থেকে যজ্ঞ সহ গীতা পাঠ করা হচ্ছে। বেশ কিছু ভক্ত গীতা পাঠ শুনতে ও যজ্ঞে অংশগ্রহণ করতে মন্দিরে ভিড় করছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top