News Flash

দায়ের কোপে রক্তাক্ত ব্যক্তি

কৈলাসহর, ১১ ডিসেম্বর : দায়ের কোপে রক্তাক্ত হয়েছেন এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলবেলা কৈলাসহর ফরেস্ট অফিস সংলগ্ন বরখলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কৈলাসহর পূর্ব ইয়াজিখাওড়া এলাকার বাসিন্দা রহিম আলী(৩৫) নামে এক ব্যক্তি বরখলা মাধ্যমিক বিদ্যালয় এর সামনে যান। অভিযোগ তখন নাকি পূর্ব ইয়াজীখাওরা এলাকার বাসিন্দা আইনুল রশিদ নামে এক যুবক রহিম আলীর ঘাড়ের মধ্যে  একটি দা দিয়ে কুপ বসায়। এতে করে রহিম আলী গুরুতরভাবে আহত হন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে  ঘটনাস্থলে এসে জড়ো হন এবং উনাকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে খবর পাঠানো হয় ইরানি থানায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে ইরানি থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আইনুল রশিদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরেই আজকের এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top