News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক ফুটবল: বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, নেই মেসি
Image

আন্তর্জাতিক ফুটবল: বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, নেই মেসি

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এবারের একাদশে সবচেয়ে বেশি ৬ জন আছেন চ্যাম্পিয়ন লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন।

প্রায় ২০ বছরের মধ্যে এবারই প্রথম এই একাদশে জায়গা পাননি মেসি। ২০০৭ সালে প্রথম এই একাদশে জায়গা পাওয়া মেসি টানা রেকর্ড সর্বোচ্চ ১৭ বার জায়গা পান ৮ বারের বর্ষসেরা ফুটবলার। ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি।পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক : এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড : আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)l

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top