News Flash

  • Home
  • দিনের খবর
  • মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাবার
Image

মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাবার

মুর্শিদাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): নিজের সাত মাসের শিশুকন্যাকে স্ত্রীর কোল থেকে কেড়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন বাবা। সেই ঘটনার রায় শোনালো আদালত। দোষী সাব্যস্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার লালবাগের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারপতি ঋষি কুশারি আলমামুন হককে দোষী সাব্যস্ত করেন।

পাঁচ বছর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর মুর্শিদাবাদের রানিতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকার ঘটনা। সেখানেই থাকতেন আলমামুন হক ও তাঁর স্ত্রী মহিমা বিবি।অভিযোগ ছিল আলমামুন স্ত্রীর কোল থেকে সাত মাস সাত দিনের কন্যা সন্তানকে কেড়ে নিয়ে দৌড়তে শুরু করেন। এরপর একটি পুকুরে ছুড়ে ফেলে দেন।

গোটা ঘটনা চোখের সামনে দেখে চিৎকার করতে থাকেন মহিলা। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নশিপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করেন। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত শিশুর মা জানান, গর্ভাবস্থায় মহিমা বিবিকে স্বামী হুমকি দিয়ে বলেছিলেন কন্যা সন্তান হলে তাঁকেও মেরে ফেলা হবে। এরপরই মহিমা স্বামীর বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় আলমামুনকে।

মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যদি তা না দিতে পারে তাহলে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top