News Flash

  • Home
  • খেলা
  • বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া মহিলা ওয়ানডে সিরিজ
Image

বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া মহিলা ওয়ানডে সিরিজ

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে তিন ম্যাচের মহিলাদের ওয়ানডে সিরিজ। মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ভারত।

ভারত সম্প্রতি নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজে নামছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সর্বশেষ ২০২৪ সালের মার্চ মাসে ওয়ানডে সিরিজ খেলেছিল যেখানে তারা বাংলাদেশকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল।

দুই দলের মধ্যে খেলা ৫৩টি ম্যাচের মধ্যে ৪৩টি জিতেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এশিয়ান দলের বিপক্ষে ১৬টি ম্যাচের মধ্যে ১২টিতেই জিতেছে তাঁরা। শেষবার এই বছরের শুরু দিকে জানুয়ারিতে একটি ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। অস্ট্রেলিয়া ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল ভারতকে।

স্কোয়াড:

ভারতীয় মহিলা:

প্রিয়া পুনিয়া, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগস, হরমনপ্রীত কৌর (সি), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (ডব্লিউ), অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, প্রিয়া মিশ্র, রেণুকা ঠাকুর সিং, তিতাস সাধু, সায়মা ঠাকুর, মিন্নু মানি, তেজল হাসাবনিস, উমা চেত্রী, হারলিন দেওল

অস্ট্রেলিয়া মহিলা:

বেথ মুনি (ডব্লিউ), জর্জিয়া ভল, এলিস পেরি, তাহলিয়া ম্যাকগ্রা (সি), ফোবি লিচফিল্ড, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং, সোফি মোলিনাক্স, মেগান শুট, ডার্সি ব্রাউন, জর্জিয়া ওয়ারহাম, কিম গার্থ।

**প্রথম দুটি ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে এবং তৃতীয় ম্যাচটি পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top