News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে বিশেষ অভিযানে ১.৭১ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ
Image

পাচারকালে বিশেষ অভিযানে ১.৭১ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ

আগরতলা, ৫ ডিসেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে পাচারকালে ১.৭১ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। এই অভিযানে পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিএসএফ সদর দপ্তর থেকে এক প্রেস বিবৃতি মূলে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর রাত প্রায় ৮:৪৫ নাগাদ এনসি নগর বর্ডার সংলগ্ন এলাকায় ৮১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উৎপেতে বসেছিল। তখনই সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। পাচারকারীদের পাকড়াও করার চেষ্টা করলে তারা আসাম সংলগ্ন ভূখণ্ডে গভীর জঙ্গলের সাহায্যে গা ঢাকা দিতে সক্ষম হয়। যদিও সীমান্ত এলাকা থেকে ২.১৮০ কিলোগ্রাম স্বর্ণ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। পাচারকৃত এই স্বর্ণ  বার, বিস্কুটের রূপে ছিল। তার বাজার মূল্য ১.৭১ কোটি টাকা। বিএসএফ জওয়ানরা এই স্বর্ণগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাস্টমের হাতে তুলে দিয়েছে।

আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে বিএসএফ সদর দপ্তর। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top