News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টিতে রানের নতুন বিশ্বরেকর্ড গড়ল বরোদা
Image

টি-টোয়েন্টিতে রানের নতুন বিশ্বরেকর্ড গড়ল বরোদা

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.) : টি-টোয়েন্টিতে দলীয় রানের ভাঙাগড়ার রেকর্ড চলছে। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল ভারত। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরে সর্বোচ্চ দলীয় রান করেছিল জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান।

তবে এবার সব রেকর্ড ভেঙে দিল ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফির দল বরোদা।

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বরোদা ও সিকিম। প্রথমে ব্যাট করে সিকিমের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে বরোদা।

প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। বরোদার

ভানু পানিয়া ৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তাঁর এই ইনিংসের সুবাদেই বরোদা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ল। মাত্র ১০.৩ ওভারেই দু’শ করে বরোদা।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top