News Flash

  • Home
  • বিদেশ
  • বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের
Image

বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের

ঢাকা, ৪ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও তাঁর স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, সেদেশের রাজনৈতিক দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়ার গুলশনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সেইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যও কামনা করেন হাইকমিশনার।

জানা যাচ্ছে, এদিনের এই সাক্ষাৎপর্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ উভয় দেশের পারস্পরিক একাধিক বিষয় আলোচনা উঠে আসে।

Releated Posts

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top