News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিম্পঙে দুর্ঘটনার কবলে বাস; মৃত্যু ৪ জনের, অনেকেই আহত
Image

কালিম্পঙে দুর্ঘটনার কবলে বাস; মৃত্যু ৪ জনের, অনেকেই আহত

কালিম্পং, ৩০ নভেম্বর (হি.স.): শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেল তিস্তায়। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপোর কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাসটি গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে আচমকাই বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে সোজা তিস্তায় পড়ে বাসটি। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পান্ডে বলেছেন, কালিম্পং জেলার অন্তর্গত আন্ধেরির কাছে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী একটি বাস দুর্ঘটনার পর চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি বলেন, ‘‘উদ্ধারকাজ চলছে। কয়েক জনের মৃত্যুর খবর পেয়েছি। প্রায় ২০ জনের উপর আহত হয়েছেন।’’

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top