News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের পর গ্রেফতার মহারাজ স্বরূপ দাস
Image

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের পর গ্রেফতার মহারাজ স্বরূপ দাস

ঢাকা, ২৮ নভেম্বর (হি.স.) : ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের পর এবার বাংলাদেশে গ্রেফতার আরও এক মহারাজ। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেফতার করেছে ইউনূস সরকার। তিনি চট্টগ্রামের হাটাজারির গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ।

গত ২৫ নভেম্বর বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। এবার গ্রেফতার করা হল সন্ত মহারাজ স্বরূপ দাসকে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, কোন অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি এবং তাঁকে আদালতে পেশের দিন সংঘর্ষের মাঝে এক আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটার পর থেকেই বাংলাদেশে ইসকনকে ‘মৌলবাদী সংগঠন’ উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছে। ইউনূস সরকারও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এদিকে, জামাতরাও হুঁশিয়ারি দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করলে, আরও হামলা হবে। ইতিমধ্যেই শিবচরে ইসকনের মন্দির জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top