News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া-মতিনগর ভায়া বক্সনগর যাওয়ার রাস্তা ভেলোয়ারচর পর্যন্ত বেহাল অবস্থায়, যাত্রীদের নিত্য ভোগান্তি
Image

সোনামুড়া-মতিনগর ভায়া বক্সনগর যাওয়ার রাস্তা ভেলোয়ারচর পর্যন্ত বেহাল অবস্থায়, যাত্রীদের নিত্য ভোগান্তি

বক্সনগর প্রতিনিধি, ২৭ নভেম্বর :- সোনামুড়া থেকে বক্সনগর হয়ে মতিনগর যাওয়ার রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা থাকলেও প্রশাসন কুম্ভনিদ্রায়। এদিকে এই রাস্তায় যাতায়াতকারী যাত্রীরা নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেহাল রাস্তার মধ্যে একটি হল সোনামুড়া থেকে বক্সনগর হয়ে মতিনগর যাওয়ার রাস্তাটি। ভেলোয়ারচর পর্যন্ত ৩৮ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। খাল ও ছোট ছোট পুকুরের কাদা জল একাকার হয়ে রাস্তা ভেঙ্গে গর্তে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা একপ্রকার অচল অবস্থায় এবং চলাচলের অযোগ্য। গর্তের কারণে নিত্যদিন বাইক স্কুটি অথবা গাড়ি দুর্ঘটনা ঘটে চলেছে। এই রাস্তা দিয়ে মুমূর্ষ রোগী বা গর্ভবতী মহিলাদের আপদকালীন সময়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তার কারণে প্রায় সময় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময়ে অফিসে এবং স্কুলে পৌছতে পারছে না। কিন্তু এ বিষয় কোনো হেলদোল নেই প্রশাসনের।

জীবন যাত্রার মান উন্নয়ন, পণ্য সামগ্রী বাজারজাতকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হলো উন্নত রাস্তাঘাট, সড়ক পরিবহন ব্যবস্থা। কিন্তু রাস্তার বেহাল অবস্থা নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। এই রাস্তা সংক্রান্ত সমস্যা নিরসনের জন্য সরকারের দিকে তাকিয়ে আছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী জনগণ। পথচারী এবং সরকারি কর্মচারীদের দাবী, সরকার যেন রাস্তায় দ্রুত মেরামত করে দেয়। এখন দেখার বিষয় সরকারের কুম্ভনিদ্রা ভাঙ্গে কিনা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top