News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্রী, অভিযোগ
Image

ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্রী, অভিযোগ

আগরতলা, ২৭ নভেম্বর : ব্ল্যাকমেলিংয়ে ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এক ছাত্রী। এমনই অভিযোগ পরিবারের। তদন্তে গাফিলতির অভিযোগ এনে আজ বিকেলে থানা ঘেরাও করেন স্থানীয়রা।

প্রতিনিয়ত ব্ল্যাকমেলিংয়ের ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রী সীমা রানী দেববর্মা(২৪),  পিতার নাম জিতেন্দ্র দেববর্মা। বাড়ি চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের ১নং ওয়ার্ড হেরমা এলাকায়। ঘটনাটি ঘটেছিল ১১ই নভেম্বর ঠিক সন্ধ্যা রাতে হেড়মা এলাকায়। অভিযোগ জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট ভিলেজের খেংরাবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত সীমা রানী দেববর্মাকে ব্ল্যাকমেইল করতো। যার ফলে অতিষ্ঠ হয়ে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সীমা। মৃত্যুর আগের দিন সীমা তার বড় ভাই শিব শংকর দেববর্মাকে ব্ল্যাকমেলিংয়ের বিষয়টি জানিয়েছিল বলে জানায় মৃতার ভাই।

ঘটনার পর সীমার বড় ভাই শিব শংকর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু বুধবার পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা কোন ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। এমনকি এফ আই আরের রিসিভ কপিও তাদেরকে দেওয়া হয়নি। যার ফলে বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হেড়মা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানা এসে হাজির হয়ে থানা ঘেরাও করে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top