News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, পঞ্জাব ও কয়েকটি রাজ্যে কুয়াশার পূর্বাভাস
Image

দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, পঞ্জাব ও কয়েকটি রাজ্যে কুয়াশার পূর্বাভাস

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে তামিলনাড়ুতে, বুধবার সকালেই তামিলনাড়ুর নাগাপট্টিনামে মুষলধারে বৃষ্টি হয়েছে। এমতাবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, দেশের এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৮ নভেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম ও রায়ালাসীমায় ১ ডিসেম্বর হলুদ সতর্কতা জারি থাকছে। অবিরাম বৃষ্টির কারণে তিরুচিরাপল্লি জেলা কালেক্টর প্রদীপ কুমার বুধবার জেলার সমস্ত স্কুল ও কলেজের জন্য ছুটি ঘোষণা করেছেন।

দক্ষিণ ভারতে যখন বৃষ্টি হচ্ছে, তখন পঞ্জাব ও হরিয়ানা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে সকালে ও ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে। হরিয়ানা ও চন্ডীগড়ে ২৮-৩০ নভেম্বর, উত্তর প্রদেশে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, হিমাচল প্রদেশে ২৭-২৯ নভেম্বর, পঞ্জাবে ২৮-৩০ নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতে ঘন কুয়াশা থাকবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top