News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামী মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভবিক করতে তৎপর মন্ত্রী বিকাশ
Image

মুঙ্গিয়াকামী মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভবিক করতে তৎপর মন্ত্রী বিকাশ

আগরতলা, ২৭ নভেম্বর: তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে ১৪ টি এডিসি ভিলেজ রয়েছে। ওইসব এলাকায় দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ। এলাকাবাসীদের বিদ্যুৎ পরিষেবা স্বাভবিক করতে তৎপর মন্ত্রী বিকাশ দেবর্বমা।

স্বাধীনতার ৭৮ বছর পর রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে কোন ধরনের বাধা বিহীন বিদ্যুৎ আলো প্রতিটি ঘরে পৌঁছতে চলেছে আর কিছুদিনের মধ্যে।যার দাবি ছিল পাহাড়ি জনপদে বসবাসকারী জনজাতি মানুষজনদের। বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের কল্যাণে মুঙ্গিয়াকামিতে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন।

তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে ১৪ টি এডিসি ভিলেজ রয়েছে। তার মধ্যে উত্তর মহারানী দক্ষিণ মহারানী সহ ১৮ মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জনজাতি প্রত্যন্ত এলাকা রয়েছে। প্রত্যেকটি পরিবারই বনের লতা পাতা কিংবা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে বহুকাল থেকে। তাদের দাবি ছিল বাধাহীন বৈদ্যুতিক ব্যবস্থা। যাতে করে তাদের অস্বাভাবিক জীবন স্বাভাবিকভাবে কাটাতে পারে। বিশেষ করে স্কুল পড়ুয়া আর ছাত্র-ছাত্রীরা রাতের বেলা বৈদ্যুতিক আলোতে পড়াশোনা করতে পারে। বর্তমানে তেলিয়ামুড়া থেকে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে মুঙ্গীয়াকামি ব্লকের বিভিন্ন ভিলেজ এলাকায়। বর্ষা কিংবা ঝড় তুফানে বৈদ্যুতিক তারের উপর গাছ গাছালি ভেঙ্গে পড়াতে বিদ্যুৎ সংযোজন ছিন্ন হয়ে থাকত ব্লকের বিভিন্ন এলাকায়। আর তার ফলে ওই সকল এলাকাগুলিতে দেখা দিত পানীয় জলের সমস্যা। কারণ বৈদ্যুতিক পরিষেবা ছিন্ন থাকার ফলে জলের পাম মেশিন চালানো বন্ধ হয়ে থাকতো। আর তার ফলে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হতো সাধারণ জনগণ। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার তৎপরতায় এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের প্রচেষ্টায় মুঙ্গিয়াকামিতে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন নির্মাণ কাজ প্রায় শেষের পথে। বর্তমানে বৈদ্যুতিক তার সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে।

বৈদ্যুতিক তার সম্প্রসারণের কাজের কিছু অসুবিধার কথা জানতে পেরে মন্ত্রী বিকাশ দেববর্মা চামপ্লায় এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেন এবং অসুবিধা গুলি সমাধান করেন মহকুমা শাসকের সাথে আলোচনা করে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আলাদা সার্ভিস স্টেশন থেকে গোটা মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top