News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র
Image

স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

আগরতলা, ২৭ নভেম্বর : পুর নিগমের ১২নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবন এলাকায় স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।  রাজ্য সরকার আগরতলা পুর নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এই কর্মসূচির অঙ্গ হিসেবেই পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুবনবন এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বুধবার ভূমি পূজা অনুষ্ঠিত হয়। সেখানেই গড়ে উঠবে স্বাস্থ্য কেন্দ্রের জন্য দালান বাড়ি। নির্মাণ কাজ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে স্বাস্থ্যকেন্দ্রের। এজন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠিত হয়। এর শিলান্যাস করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top