News Flash

  • Home
  • দিনের খবর
  • আদানি ইস্যুতে উত্তাল সংসদ, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): আদানি ইস্যুতে বুধবার লোকসভায় আলোচনার দাবি জানালেন বিরোধীরা, বিরোধীদের এই দাবিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। তাই প্রথমে দুপুর বারোটা, পরে দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও প্রথমে বেলা সাড়ে এগারোটা, পরে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।

বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরু থেকেই আদানি ঘুষ কাণ্ডে আলোচনার দাবি জানান বিরোধীরা। পাশাপাশি কংগ্রেস সাংসদ হিবি ইডেন এদিন মণিপুরের পরিস্থতি নিয়েও আলোচনার দাবি জানান। তিনি মুলতুবি প্রত্যাশা আনেন। আনি ইস্যুতে বিরোধীদের হইচইয়ের কারণে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

এদিনই লোকসভায় সামাজিক মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু পরীক্ষা করার আইন সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমাদের দেশের সংস্কৃতি এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যে দেশগুলি থেকে এসেছে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আমি চাই সংসদের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়টি তুলে ধরুক এবং এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন করুক।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top