News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের বনকর এলাকায় এক দোকানে চোরের হানা
Image

খোয়াইয়ের বনকর এলাকায় এক দোকানে চোরের হানা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ নভেম্বর:
খোয়াইয়ের বনকর এলাকায় এক দোকানে হাত সাফাই করল চোরের দল। পর পর চুরির ঘটনায় জনগণের আতঙ্ক বাড়ছে। খোয়াইয়ের বনকর এলাকায় দোকানের প্রায় ৬০ হাজার টাকার উপর মালামাল নিয়ে যায় চোরের দল।

জানা যায় ,ওই এলাকার প্রয়াত মনোরঞ্জন ভট্টাচার্যের স্ত্রী গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আজ সকালে দোকানে এসে দেখতে পান দোকানে চোরের দল বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে। পরবর্তীতে আজ সকালে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ ক্ষিপ্ত পুলিশের ভূমিকায়। এই চুরির ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top