News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দপ্তরের নির্দেশকে অমান্য করে সিপাহীজলার সামনের জায়গা দখল করে পসরা সাজাচ্ছেন ব্যবসায়ীরা, অভিযোগ

দপ্তরের নির্দেশকে অমান্য করে সিপাহীজলার সামনের জায়গা দখল করে পসরা সাজাচ্ছেন ব্যবসায়ীরা, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ২৫ নভেম্বর:
পর্যটকদের জায়গা জোরপূর্বক দখল করলো ব্যবসায়ীগণ। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে অনৈতিকভাবে পর্যটকদের ঘুরাফেরা এবং বসার জায়গা দখল করে রাখার অভিযোগ উঠলো সিপাহীজলা অভয়ারণ্যের সামনে থাকা সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে।

নিজেদের মধ্যে একে অপরের সাথে ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে অনৈতিকভাবে বন দপ্তরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে যে জায়গা বরাদ্দ করা হয়েছে সেই জায়গাটি তারা দখল করে রেখেছেন বলে নিজে মুখে স্বীকার করলেন স্থানীয় ব্যবসায়ী। একাধিকবার অনেক ব্যবসায়ীকে বলা হয়েছে সরকারের কাছ থেকে পাওয়া নিজেদের স্টলের মধ্যে সমস্ত মাল পত্র রাখার জন্য। কিন্তু কিছু ব্যবসায়ীদের দরুন সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা পর্যটকদের বসার জায়গা, ঘোরাফেরার জায়গা অনৈতিকভাবে দখল করার অভিযোগ উঠেছে।

এদিকে বন দপ্তরে অফিসার প্রতিনিয়ত সেই ব্যবসায়ীদের জায়গা ছেড়ে ব্যবসা করতে নির্দেশ দিলেও কিছু ব্যবসায়ী তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা কয়েকটি স্টল ব্যবসায়ীদের মধ্যে বন্টন করেন। কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীরা বন দপ্তরের নির্দেশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজেদের মর্জিমাফিক পর্যটকদের ঘোরাফেরা করা এমনকি অভয়রণ্যে থাকা বিভিন্ন পশু পাখিদের ঘোরাফেরার জায়গাটুকু দখল করেন। তাই উক্ত বিষয়ে পর্যটক থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসী দ্রুত বন দপ্তরের
উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন।

এদিকে এই বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য, সরকার দ্বারা প্রদত্ত দোকানের জায়গাটি খুবই ছোট। সেখানে জিনিসপত্র রাখতে হিমশিম খেতে হয়। তাই তারা দোকানের সামনের জায়গায় কিছু পসরা সাজিয়েছেন। জন সাধারণের কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রেখেছেন। তাই তাদের সুবিধার্থে দোকানের সামনের জায়গাটি যেন তারা ব্যবহার করতে পারেন, তার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top