News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিললো না সরকারি ক্ষতিপূরণ, প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

মিললো না সরকারি ক্ষতিপূরণ, প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা, ২৫ নভেম্বর: বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহযোগিতা মিলছে না। এমনটাই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন করবুক মহকুমায় বন্যায় ক্ষতিগ্রস্তরা।আজ তাঁরা চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন ক্ষতিগ্রস্তরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ব্যক্তি বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে করবুক মহকুমাবাসী। জমি, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের তরফ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাঁদের সরকারি ক্ষতিপূরণ মিলে নি। তাঁদের অভিযোগ, তফশীলদারদের পকেট গরম না করলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহযোগিতা মিলবে না। আজ এরই প্রতিবাদে চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন ক্ষতিগ্রস্তরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top