News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাস এখনও দূষিত, যমুনার জলেও ভাসছে বিষাক্ত সাদা ফেনা  
Image

দিল্লির বাতাস এখনও দূষিত, যমুনার জলেও ভাসছে বিষাক্ত সাদা ফেনা  

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লির বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) এখনও ‘খারাপ’ স্তরেই রয়েছে। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। ধীরে ধীরে শীতের দাপটও বাড়ছে দিল্লিতে। সোমবার সকালেও দূষণের কবলে ছিল দিল্লির ওয়াজিরপুর, জাহাঙ্গিরপুরী, আনন্দ বিহার, চাঁদনি চক এলাকা। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল অক্ষরধাম, ইন্ডিয়া গেট, কর্তব্যপথও।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। যমুনার জলের এই দূষণ মোটেও কমছে না। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা এখন স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কুয়াশাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top