News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Image

দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের আস্থা রয়েছে। তিনি দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করেছেন। হর ঘর তিরঙ্গা, মেরি মাটি মেরি দেশ ইত্যাদি দেশাত্মবোধক ভাবনা এনেছেন। আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী পাওয়া যাবে কিনা সেনিয়ে সংশয় রয়েছে। গতকাল মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির আশানুরূপ সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশের যুব শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভার অধীন বনকুমারী বগলা মাতা মন্দির পরিসরে দলীয় সহকর্মীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কার্যক্রম শ্রবণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই কার্যক্রমে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, জ্ঞান ছাড়া কিছু হবে না। আগামীদিনে দেশ তাদের হাতে থাকবে যাদের জ্ঞান রয়েছে। জ্ঞানই সত্যি বলবে এবং জ্ঞানের মাধ্যমে আগামীদিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। যুবদের উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে। যাতে আমাদের সবার গর্ব হয়। প্রতাপগড় এলাকা থেকে রাষ্ট্রপতি ভবনে একজনকে সম্মানিত করা হয়েছে। যা আমাদের জন্য খুবই গর্বের। এজন্য নাম পাঠাতে হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অজানা ও উদ্ভাবনী তথ্য তুলে ধরেন তিনি। আর নভেম্বর মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর ১১৬ তম মন কি বাত কার্যক্রম। আজকের পর্বে যুবশক্তি দ্বারা বিভিন্ন সদর্থক প্রয়াস, ভিন্ন ভিন্ন দেশে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন প্রয়াস সম্পর্কে তিনি আমাদের অবহিত করেন।
এদিন মন কি বাত কার্যক্রম শ্রবণের জন্য ভারতীয় জনতা পার্টির ব্যাপক অংশের কার্যকর্তা সমবেত হন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কাজের কোন বিকল্প নেই। কাজের মাধ্যমেই দেশ ও রাজ্যের বিকাশে সামিল হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর দেশবাসীর বিপুল আস্থা রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকেই প্রধানমন্ত্রী মোদির উপর মানুষের আস্থা প্রমাণিত হয়েছে। যদিও নিন্দুকেরা অনেক কথা বলে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী মানুষের সার্বিক কল্যাণেই নিরন্তর কাজ করে যাচ্ছেন। এদিন ফের একবার কংগ্রেস ও কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই। জনগণের কল্যাণের জন্য গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এজন্য দলীয় কার্যকর্তাদের আরো আন্তরিক ভূমিকা নিয়ে কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় দেশের যুব শক্তি নিয়ে গর্ব করেন। বিদেশে গেলেও বারবার ভারতবর্ষের যুব শক্তির কথা তুলে ধরেন তিনি। এছাড়া তিনি প্রায় সময় যুবদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে সেটা বাস্তবে প্রতিফলিত করেন। বর্তমান ছেলেমেয়েদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা রয়েছে। দেশের মোট জনসংখ্যার ৬০ থেকে ৬৫ শতাংশ যুব শক্তি। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top