News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠে,সৎসঙ্গ ত্রিপুরা কর্তৃক আয়োজিত ‘ত্রিপুরা উৎসবে’ সামিল মুখ্যমন্ত্রী
Image

উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠে,সৎসঙ্গ ত্রিপুরা কর্তৃক আয়োজিত ‘ত্রিপুরা উৎসবে’ সামিল মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ নভেম্বর: উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠে। এর মধ্য দিয়ে একজন অপরজনকে বুঝা যায়, জানা যায়। একে অপরের সুবিধা অসুবিধা জানার মাধ্যমে একসঙ্গে থাকা যাবে। আর তখনই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব হবে।

রবিবার আমতলি – খয়েরপুর বাইপাস লাগোয়া হাউজিং বোর্ড মাঠে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব বর্ষে সৎসঙ্গ ত্রিপুরা কর্তৃক আয়োজিত ‘ত্রিপুরা উৎসবে’ অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে আমরা এখানে এসেছি। প্রচুর লোক এখানে জড়ো হয়েছেন। প্রায় লক্ষাধিক মানুষ সমবেত হয়েছেন। ত্রিপুরার আনাচে কানাচে থেকে মানুষ এখানে এসেছেন। এটাকে ত্রিপুরা উৎসব হিসেবে আখ্যায়িত করেছেন আয়োজকরা। মনে হচ্ছে একটা মিলন যজ্ঞ। সমস্ত ধর্মের লোক সমবেত হয়েছেন। এরআগে এই উৎসবের ব্যবস্থাপনা বিষয়ে আয়োজকরা আমার সঙ্গে সাক্ষাত করেছেন। এতগুলো মানুষের থাকা খাওয়া ইত্যাদি নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। আর আমি একজন সামান্য সৈনিক হিসেবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। পুরো কাজটুকু তারা করেছেন। সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য কমিটি প্রতি বছরই এধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এবার আরো বৃহৎ পরিসরে আয়োজন করেছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এখানে সমাগত ভক্তবৃন্দের মঙ্গল যাতে হয় সেই কামনা করি। আর এধরণের উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠে। এর মাধ্যমেই একজন আরেকজনকে চিনতে পারি, বুঝতে পারি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top