মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজয় হলেও, তাঁরা যে হতাশ নন, তা জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। রবিবার সঞ্জয় রাউত জোর দিয়ে বলেছেন, আমরা হতাশ নই, লড়াই করতে জানি। এদিন সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আমরা হতাশ নই, আমরা লড়াই করতে জানি। আমরা বালাসাহেব ঠাকরের শিব সৈনিক। বালাসাহেব ঠাকরেও নিজের জীবনে পরাজয়-জয় দেখেছেন। মহারাষ্ট্রের মানুষ দুঃখী, তাঁরা খুশি নয়, উদযাপন কোথায়? বিজেপি অফিসে অথবা একনাথ শিন্ডের বাসভবনে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু যে ফলাফল এসেছে, লোকজন এখনও অবাক হচ্ছেন কীভাবে তা হল।”

আমরা হতাশ নই, লড়াই করতে জানি; ভোটে ভরাডুবির পর বার্তা রাউতের
Releated Posts
মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের
নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের বিভিন্ন ব্যবসা…
মাচাইলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে ১৪০ ফুট বেইলি সেতু নির্মাণ করল বিআরও
জম্মু, ২৫ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম মাচাইল অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল…
বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন
সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…
ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের
নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

















