News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা, অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখ্যমন্ত্রী
Image

আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা, অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ নভেম্বর: গ্রামীণ এলাকায় খেলাধুলার আকর্ষণ শহরের চেয়ে কম নয়। তাই সরকার শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ক্রীড়া প্রতিভার বিকাশে গড়ে তোলা হয়েছে সিন্থেটিক টার্ফ, সিন্থেটিক ট্র্যাক ও অ্যাস্ট্রোটার্ফ। শনিবার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় খেলার মাঠ মানুষের কাছে অনুপ্রেরণা। তাছাড়া ফুটবল খেলা এমন একটি খেলা যা মানুষকে শৃঙ্খলাপরায়ণ হতে উদ্বুদ্ধ করে।

                            অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ে তুলতে যুব সমাজকে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছেন। যুব সমাজকে দক্ষ করে তুলতেও খেলার মাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকার খেলাধুলার বিকাশে খেলো ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়েছে। রাজ্য সরকারও ক্রীড়া প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্প নিয়েছে। উল্লেখ্য, মতিনগর প্লে সেন্টারের উদ্যোগে এই নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোহনপুরের সপ্তরশ্মি ও স্থানীয় দল বর্ডার কিং একাদশ। ফাইনাল ম্যাচ শুরুর আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দু’দলের ফুটবলারদের সাথে পরিচিত হন। 

                               উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির পক্ষে সমাজসেবী সুবীর চৌধুরী।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top