News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাইপাস সড়কে চালককে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ মৃতের মায়ের
Image

বিশালগড় বাইপাস সড়কে চালককে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ মৃতের মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ নভেম্বর: 
বিশালগড় বাইপাস সড়কে শনিবার সাত সকালে ঝুলন্ত অবস্থায় এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। খুন করে ছেলেকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি মৃতের মায়ের। ঘটনায় গোটা এলাকায়  তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।

সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে এলাকাবাসীরা দেখতে পায় বিশালগড় বাইপাস সড়কের পাশে রাজু দাস নামে গাড়ির চালক  ঝুলে রয়েছে। কিন্তু তার একটি পা গাছের মধ্যে এবং একটি পা সম্পূর্ণ মাটি স্পর্শ অবস্থায় রয়েছে। এই অবস্থা দেখতে পেয়ে স্থানীয়দের  ধারনা  রাজু দাসকে খুন করে  গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃত গাড়ির চালক রাজু দাসের মা সুপর্ণা দাস। তিনি অভিযোগ করেন বিশালগড়ের ঠিকাদার বাদল পাল সহ একাধিক ব্যক্তির ট্রিপার গাড়ি চালাত  রাজু দাস। বাড়িতে মা আর ছেলে থাকতেন। রাজু দাস বেশ কিছুদিন পূর্বে আগরতলায় বিভিন্ন এলাকায় রিস্কাও চালিয়েছিল। সাংসারিক তেমনভাবে কোনরকম ঝামেলা নেই। তাহলে হঠাৎ করে কেন বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে বাইপাস সড়কের পাশে  রাজু দাস গাছে গলায় ফাঁস লাগিয়েছে তা বোধগম্য হচ্ছে না কারোর। ঘটনায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top