News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের বলেহর গ্রাম পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়
Image

কৈলাসহরের বলেহর গ্রাম পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ২৩ নভেম্বর: দীর্ঘদিন পর বলেহর গ্রামের মানুষদের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। ওই গ্রামের রাস্তাটি প্রশস্ত করার কাজের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আজ কৈলাসহরের বলেহর গ্রাম পরিদর্শনে গেলেন মন্ত্রী টিংকু রায়। 

উল্লেখ্য, কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বলেহর গ্রাম। বলেহর গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস রয়েছে। বলেহর গ্রামের নব্বই শতাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। তিনশো পরিবারের চলাচলের জন্য গ্রামে কেবলমাত্র তিন ফুট প্রশস্থ একটি রাস্তাই রয়েছে। এই তিন ফুট রাস্তা দিয়ে গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়িই ঢুকতে পারে না। গ্রামে গাড়ি ঢুকতে না পারায় গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শাক সব্জি সরাসরি বাজারে এনে বিক্রি করতে পারেনা। যা

রফলে গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্রামের একমাত্র তিন ফুট প্রশস্থ রাস্তাটির পাশে মনু নদী রয়েছে। মনু নদীর ভাংগনের ফলে গ্রামের রাস্তাটি মনু নদীর জলে তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কালে মন্ত্রী টিংকু রায় বলেহর গ্রামে মনু নদীর ভাংগন পরিদর্শন গিয়েছিলেন। তখন গ্রামবাসীরা রাস্তাটি বড় করে দেবার দাবী জানিয়েছিলেন। গ্রামবাসীদের কথা শোনার পর মন্ত্রী সেইসময় কথাও দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। 

সেই প্রতিশ্রুতি মোতাবেক মন্ত্রী টিংকু রায় স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য কার্যকরী ভুমিকা নেওয়ার জন্য। পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকরা কয়েকবার গ্রামে গিয়ে রাস্তার জরিপ করে ডি.পি.আর অর্থাৎ ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ফেলেছেন। যদিও রাস্তাটি বড় করার ক্ষেত্রে সামান্য জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছিলো। সেই সমস্যার সমাধান করার জন্য মন্ত্রী টিংকু রায় পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ফের গ্রামে গিয়ে রাস্তাটি পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে, উপ প্রধান বিনেন্দ্র মাহিস্য দাস, পূর্ত দপ্তরের অপর দুই আধিকারিক প্রনব দাস, দেবপ্রিয় সিনহা সহ আরও অন্যান্যরা। মন্ত্রী গ্রামে গিয়ে প্রথমে গ্রামবাসীদের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে রাস্তা বড় করার জন্য জায়গার সমস্যার সমাধান করেন। এই সমস্যা সমাধানের ফলে গ্রামবাসীরাও খুশী। বৈঠক শেষে মন্ত্রী সহ সবাই তিন ফুট প্রসস্থ তিন কিলোমিটার রাস্তাটি পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, দীর্ঘদিন পর বলেহর গ্রামের মানুষদের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। রাস্তাটি বড় করার কাজ শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top