News Flash

Image

ধুবড়ির আগমনিতে স্থির ট্রাকের সঙ্গে সংঘর্ষ চার চাকার গাড়ির, হত তিন, আহত এক

ধুবড়ি (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তৰ্গত অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী আগমনিতে একট স্থির ট্রাকের সঙ্গে চার চাকার গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিন যাত্ৰীর। একই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

জানা গেছে, আজ শনিবার ভোরে ধুবড়ি জেলার গৌরীপুর থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার পথে আগমনি এলাকার গেরেরহাটের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কে একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ হয় একটি চার চাকার কারের। এতে কারের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। হতাহতরা পশ্চিমবঙ্গের কোচবিহারে রাসোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

নিহতদের যথাক্রমে ধনঞ্জয় রায়, বিকাশ কলিতা এবং রাম রায় বলে শনাক্ত করা হয়েছে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন খনিন্দ্র রায় নামের একজন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে নিয়ে যান ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া মেডিক্যালে চিকিৎসা শুরু হয়েছে খনিন্দ্র রায়ের।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top