News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এআইডিএসও’র ১০ম রাজ্য সম্মেলন ২৮-২৯ নভেম্বর 
Image

এআইডিএসও’র ১০ম রাজ্য সম্মেলন ২৮-২৯ নভেম্বর 

আগরতলা, ২৩ নভেম্বর: আগামী ২৮ ও ২৯ নভেম্বর নতুন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এআইডিএসও-এর ১০ ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে অংশ নিতে শনিবার ত্রিপুরা থেকে ২৫ জনের এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন থেকে রওয়ানা দিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, বিজেপি সরকারের শাসনে শিক্ষার উপর ক্রমবর্ধমান আক্রমণ চলছে। শিক্ষার বাণিজ্যিককরণ ও বেসরকারিকরণের ফলে চরমভাবে আক্রান্ত। তাই এআইডিএসও-র পক্ষ থেকে জাতীয় শিক্ষা নীতি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হচ্ছে। কারণ, জাতীয় শিক্ষা নীতি শিক্ষার প্রাণসঞ্চারকে নষ্ঠ করবে। এরই বিরুদ্ধে সারা দেশ ব্যাপী এআইডিএসও-এর পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর নতুন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এআইডিএসও-এর ১০ ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে অংশ নিতে শনিবার ত্রিপুরা থেকে ২৫ জনের এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন থেকে রওয়ানা দিয়েছেন বলেন তিনি। 

Releated Posts

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার…

ByByReshmi Debnath Jul 3, 2026

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি

আগরতলা, ২ জুলাই: পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর আওতায় একাধিক গ্রামীণ সড়ক নির্মাণ…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top