News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিগত সরকারের আমলে পূর্বাশা অনুন্নত অবস্থায় ছিল : বিধায়ক কিশোর
Image

বিগত সরকারের আমলে পূর্বাশা অনুন্নত অবস্থায় ছিল : বিধায়ক কিশোর

আগরতলা, ২২ নভেম্বর : বিগত সরকারের আমলে পূর্বাশা অনুন্নত অবস্থায় ছিল। পূর্বাশা এলাকায় সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ত্রিপুরায় ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে বিভিন্ন কাজ করছে। আজ জনজাতি দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন।

 জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে জনজাতি দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন। 

বিধায়ক কিশোর বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বহিরাজ্য সহ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাঁশবেতের তৈরি জিনিসপত্রের স্টল খোলার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের রেল স্টেশন এবং বিমান বন্দরেও পূর্বাশার শিল্পীদের তৈরি জিনিসপত্র নিয়ে দোকান শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন আশা ব্যক্ত করেন, পূর্বে ত্রিপুরা বাঁশবেতের তৈরি শিল্পের মাধ্যমে দেশ তথা বিশ্বের দরবারে যেভাবে পরিচিতি পেয়েছিল সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে উল্লেখ্য উদ্যোগগুলির মধ্য দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত করা যাবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top