News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সূর্য ঘর বাস্তবায়নে টিএসইসিএল- নিপকো বৈঠক
Image

সূর্য ঘর বাস্তবায়নে টিএসইসিএল- নিপকো বৈঠক

আগরতলা, ২১ নভেম্বর : পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর সফল বাস্তবায়ন এবং কাজের অগ্রগতি নিয়ে  আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা সমেত আধিকারিকবৃন্দের সঙ্গে বৈঠকে  মিলিত হয়েছেন নিপকো এর  অধিকর্তা (পার্সোনাল) সমেত আধিকারিকবৃন্দ। দেশের যশস্বী প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন নিয়ে উভয় তরফে বেশ কিছু আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে।  সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা মূলক প্রচার নিয়ে যাওয়ার ব্যাপারে উভয় তরফেই আধিকারিকেরা সম্মত হয়েছেন।

এই প্রকল্পের সুবিধা সমূহ সহ  প্রকল্প বাস্তবায়নে সরকারি সাহায্য, প্রয়োজনে ব্যাংকের সহযোগিতা এবং বিদ্যুৎ মাসুল একেবারে হাতের নাগালে নিয়ে আসার বিষয় সম্পর্কিত বিষয় গুলির ব্যাপক প্রচার করার ব্যাপারেও আলোচনা হয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম  লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু, অর্থ অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা, জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা এবং পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নোডাল অফিসার সুজাতা দাস উপস্থিত ছিলেন। নিপকো এর তরফে ছিলেন ডিরেক্টর (পার্সোনাল) মেজর জেনারেল রাজেশ কুমার  ঝা, হেড অফ পাওয়ার স্টেশন জিতেন্দ্র লাল দাস, চীফ জেনারেল ম্যানেজার (হেডকোয়াটার) জিতেন সি দাস এবং ডিজিএম (এইচআর) এম কে মেতেই।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top