News Flash

Image

পুলিশের হাতে আটক বাংলাদেশী নাগরিক 

আগরতলা, ২১ নভেম্বর: ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে বিশালগড় থানা পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক। তার নাম আমিদ মিয়া।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  বৃহস্পতিবার দুপুরে গোকুলনগর রাস্তারমাথা এলাকায় অটো চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে যুবককে আটক করে। স্হানীয়রা পরিচয় সহ বিভিন্ন বিষয়ের জানতে চাইলে তার কথার মধ্যে অসংলগ্নতা দেখতে পান। সাথে সাথে তাঁরা বিশালগড় থানায় দিয়েছেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাংলাদেশের যুবক আমিদ মিয়াকে গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে আসে। 

জানা গিয়েছে, সেই কমলাসাগর সীমান্ত এলাকার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কমলাসাগর দেবীপুর সীমান্ত এলাকার কিছু দালাল চক্রের হাত ধরে।বাংলাদেশী যুবক আগরতলা সিদ্ধি আশ্রম রেল স্টেশন থেকে রেল করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে গোকুলনগর রাস্তামাথায় এসে উপস্থিত হয় দালালদের নির্দেশ অনুসারে। কিন্তু দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাফেরা করাই লোকেদের সন্দেহ হয়। বিশালগড় থানার পুলিশ অবৈধভাবে কমলাসাগর সীমান্ত এলাকা পেরিয়ে ভারতে প্রবেশ করার অভিযোগে পাসপোর্ট একটা অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। আগামীকাল অভিযোগ থেকে বিশালগড় আদালতে সোপর্দ করবে পুলিশ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top