News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে সাদা বিষাক্ত ফেনা ভেসেই বেড়াচ্ছে 
Image

দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে সাদা বিষাক্ত ফেনা ভেসেই বেড়াচ্ছে 

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসী। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে বায়ুদূষণের মাত্রা কিছুটা উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে রেকর্ড করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭৯, যা ‘খুব খারাপ’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন প্রান্ত। নওরোজি নগর এলাকা, কালিন্দী কুঞ্জ, জওহরলাল নেহেরু স্টেডিয়াম চত্বর, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লির পাশাপাশি এদিন সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের আগ্রা, মোরাদাবাদ শহরও। দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top