News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট শুরু, ভাগ্যপরীক্ষা একঝাঁক তারকা প্রার্থীর 
Image

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট শুরু, ভাগ্যপরীক্ষা একঝাঁক তারকা প্রার্থীর 

রাঁচি, ২০ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে শুরু হয়েছে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় বুধবার ৩৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ঝাড়খণ্ডে ভোটগণনা আগামী ২৩ নভেম্বর (শনিবার)। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল পাঁচটায়। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছিল। বুধবার হবে বাকি ৩৮টিতে ভোটগ্রহণ হচ্ছে।

২০১৯-এর বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডির ‘মহাজোট’। এ বারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার জোরদার প্রচার করেছে বিজেপি। গেরুয়া শিবির জয়ের বিষয়ে প্রবল আশাবাদী।

শেষ দফায় ঝাড়খণ্ডে ভাগ্যপরীক্ষা হচ্ছে একঝাঁক তারকা প্রার্থীর। ভোটের দ্বিতীয় দফায় সোরেন পরিবারের চার সদস্য হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, সীতা সোরেন এবং বসন্ত সোরেন-এর রাজনৈতিক ভাগ্য নির্ণয় হচ্ছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বরহেট বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন জেএমএম-এর দুর্ভেদ্য দুর্গ বলে মনে করা হয়। এই দফায় মোট ৫২৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৫৫ জন মহিলা প্রার্থী।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top