News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসি নিয়োগ দুর্নীতি : দুই বিচারপতির ভিন্ন মত, মামলা গেল তৃতীয় বেঞ্চে
Image

এসএসসি নিয়োগ দুর্নীতি : দুই বিচারপতির ভিন্ন মত, মামলা গেল তৃতীয় বেঞ্চে

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ধৃতদের জামিন সংক্রান্ত মামলায় ভিন্ন মত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির। ফলে এবার মামলা যাবে তৃতীয় বেঞ্চে। অভিযুক্ত ন’জনের জামিনের পক্ষে রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় শুধুমাত্র চারজনের জামিন মঞ্জুর করে। পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের ক্ষেত্রে দুই বিচারপতির ভিন্ন মত হওয়ায় এবার মামলাটি যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনিই এই মামলায় তৃতীয় কোনও বিচারপতি নিয়োগ করবেন। আর সেই বিচারপতির বেঞ্চেই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফলে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন সংক্রান্ত বিষয়টি এখনও ঝুলেই রইল আদালতে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top