News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াত ভরত দেববর্মার বালিগঞ্জের বাড়িতে মুখ্যমন্ত্রী, শোকজ্ঞাপন
Image

প্রয়াত ভরত দেববর্মার বালিগঞ্জের বাড়িতে মুখ্যমন্ত্রী, শোকজ্ঞাপন

কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.): প্রয়াত সুচিত্রা সেনের জামাই, মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পেয়েই তাঁর বালিগঞ্জের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে মুনমুন সেনের কন্যা রিয়া ছিলেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অপূরণীয় এই ক্ষতি।

প্রসঙ্গত, বর্তমানে দিল্লিতে রয়েছেন মুনমুন সেন। তাঁদের মেয়ে রাইমাও এখন বাইরে। উভয়ে শহরে ফিরলেই আচার মেনে সমস্ত কাজ হবে প্রথামাফিক। জানা গেছে, মঙ্গলবারই রয়েছে শেষকৃত্যের অনুষ্ঠান। উল্লেখ্য, ১৯৭৮ সালে ত্রিপুরা রাজ পরিবারের সন্তান ভরতের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন সুচিত্রা–কন্যা মুনমুন।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top