News Flash

Image

যুবকের আঙুল কেটে পালালো চোর

আগরতলা, ১৮ নভেম্বর : খোয়াই পহরমুড়া মধ্যপাড়া এলাকায় এক যুবকের আঙুল কেটে পালালো চোরের দল। গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে পালাতে গিয়ে এলাকার জনগণের সাথে চোরের ধস্তাধস্তি হয়। প্রাণ বাঁচাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের আঙুল কেটে চোর পালিয়ে যায়।

প্রসঙ্গত, খোয়াই পহরমুড়া মধ্যপাড়া এলাকায় একটি বাড়িতে গরু চুরি করতে আসা চোরের উপস্থিতি আঁচ করতে পায় বাড়ির মালিক। চোর ধরার জন্য এলাকার জনগণকে ফোনে ডেকে আনে সে। তখন চোর পালাতে গেলে উপস্থিত যুবকদের সাথে ধস্তাধস্তি হয়। চোরের কাছে ধরলো অস্ত্র আছে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। পালাতে গিয়ে চোর দায়ের কোপ দেয়, এতে সেখানে থাকা এক যুবকের আঙুল কেটে যায়।

আহত ব্যক্তিকে রাত ১ টা নাগাদ জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চোরকে ধরা যায় নি। এলাকার জনগণ জানিয়েছেন, মধ্যপাড়া থেকে প্রায় ১ কিমি দূরে বাংলাদেশ সীমান্ত। বিএসএফ ক্যাম্প থাকলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন এলাকাবাসী। তবে চোর বাংলাদেশী না ভারতীয় এ নিয়ে সঠিকভাবে কিছুই বলতে পারেন নি মধ্যপাড়ার জনগণ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top