News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিবনগর স্থিত গেদু মিঞা মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল
Image

শিবনগর স্থিত গেদু মিঞা মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল

আগরতলা, ১৮ নভেম্বর : আজ শিবনগর স্থিত গেদু মিঞা মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরায় সবচেয়ে পুরোনো মসজিদ ।

প্রসঙ্গত, গেদু মিঞা মসজিদ ত্রিপুরার সংখ্যালঘু মুসলমানদের জন্য গর্বের জায়গা। আগরতলা শিবনগর এলাকায় অবস্থিত এই মসজিদ ভক্তি ও ধার্মিকতার সাক্ষ্য বহন করে। সাদা মার্বেল পাথরের তৈরি, এই চমৎকার সুন্দর মসজিদটির মনোরম শিল্পকর্ম দ্বারা সমৃদ্ধ। মসজিদে বিভিন্ন ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলীর মিলন মন মুগ্ধ করার মতো।

রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মসজিদ পরিদর্শন করে এর কারুকার্যের প্রশংসা করেন। তিনি এই মসজিদের রক্ষণাবেক্ষণ কর্মীদেরকে মসজিদের সৌন্দর্য দীর্ঘ বছর ধরে বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।

মসজিদের পুকুর সহ কিছু অংশ মেরামতের কথা তাঁকে জানানো হয়েছে, এই বিষয়ে তিনি আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে জানান।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top