News Flash

  • Home
  • দিনের খবর
  • এক দেশ, এক ভোট প্রয়োজনীয় ও অত্যাবশ্যক : কিরেন রিজিজু 
Image

এক দেশ, এক ভোট প্রয়োজনীয় ও অত্যাবশ্যক : কিরেন রিজিজু 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): এক দেশ, এক ভোট প্রয়োজনীয়, অত্যাবশ্যক। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা যদি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ৫ বছরে একবার নির্বাচন করতে হবে এবং তারপর ৫ বছর কাজ করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোমবার দিল্লির হংসরাজ কলেজে বিকশিত ভারত-অ্যাম্বাসেডর ইয়ুথ কানেক্ট প্রোগ্রামে যোগ দেন।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেছেন, “আমি বিশ্বাস করি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে ‘এক দেশ, এক ভোট’-এর যে রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট সংসদে আনা হবে। এটা প্রয়োজন, কারণ আমরা এক দেশ, আমাদের একসঙ্গে ভোট দেওয়া উচিত এবং সারা দেশে শুধুমাত্র একটি ইস্যু চলা উচিত। আগামী ২৫ নভেম্বর সংসদ অধিবেশন বসতে চলেছে। অনেক বিল আসতে চলেছে এবং আমি বিশ্বাস করি এক দেশ, এক ভোটের মতো বিষয়গুলো আসতে চলেছে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top