News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্লভ নারায়ণ আনন্দমার্গ এসবি স্কুলের বার্ষিক অনুষ্ঠান
Image

দুর্লভ নারায়ণ আনন্দমার্গ এসবি স্কুলের বার্ষিক অনুষ্ঠান

সোনামুড়া, ১৮ নভেম্বর : সোনামুড়া মহাকুমাধীন নলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভ নারায়ণ আনন্দমার্গ এসবি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য কৃতাত্মানন্দ অবদূত (ডি এস আগরতলা), রুপেশ দেববর্মা (ভক্তি প্রধান সিপাহী জেলা), শ্যামল সূত্রধর (দুর্লভ নারায়ণ আনন্দ মার্গ স্কুল চেয়ারম্যান), স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল শোভাবর্ধক।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক বিকাশ ঘটানো জরুরী, তবেই সে সুষ্ঠ মানুষ হয়ে উঠবে এবং এভাবেই গঠিত হবে সুস্থ সমাজ। সংস্কৃতির বিকাশ ঘটলেই সুস্থ সামাজ গঠন সম্ভব হবে। বর্তমানের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটলে আগামী দিনে সুস্থ সমাজ গঠিত হবে। এই লক্ষ্যের ভিত্তিতে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বার্ষিক অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার উদ্যোগের প্রশংসা করেন। আগামী দিনের জন্য শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top