News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ছাত্রছাত্রীদের “বিজয় বৈজন্তী” অনুষ্ঠানে কৃতিত্ব
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ছাত্রছাত্রীদের “বিজয় বৈজন্তী” অনুষ্ঠানে কৃতিত্ব

আগরতলা, ১৮ নভেম্বর: : প্রতি বছরের মতো এবছরও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় নতুন দিল্লি ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ওড়িশায়(পুরী) ‘জোনাল ইয়ুথ ফেস্টের’ আয়োজন করে। এই যুব উৎসবে, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নতুন দিল্লির সমস্ত ক্যাম্পাস এবং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশ নেয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টের মধ্যে উল্লেখ করা যেতে পারে অনুবাদস্পর্ধা, সংস্কৃত দলগত গান, সংস্কৃত নাচ, রঙ্গোলি, শর্ট ফিল্ম মেকিং, লং জাম্প, হাই জাম্প, স্প্রিন্ট, দাবা, কাবাডি, কুস্তি ইত্যাদি। ‘বিজয় বৈজন্তী’ অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য পুরস্কার লেম্বুছড়াস্থিত একলব্য পরিসর অর্জন করে। একলব্য পরিসর সমস্ত ইভেন্টে সর্বাধিক সংখ্যক স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়।

এই বছর, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য ক্যাম্পাস, ত্রিপুরার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে সর্বোচ্চ ১৭টি স্বর্ণপ্রদক লাভ করেছে এবং গৌরবময় ‘বিজয় বৈজন্তী’ পুরষ্কারও অর্জন করেছে।ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুরাগী ছাত্রছাত্রীদের এই কর্মদক্ষতা এবং কুশলতা একলব্য পরিসরকে গৌরবান্বিত করেছে। একলব্য পরিসরের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মহোদয় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের এবং তাদের তত্ত্বাবধায়কদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top