News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারিদের দ্বারা অপহৃত দুই ব্যক্তি, অভিযোগ
Image

নেশা কারবারিদের দ্বারা অপহৃত দুই ব্যক্তি, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ নভেম্বর:
কাজ সাড়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছেন এক সরকারি কর্মচারী, এমনই অভিযোগ উঠেছে। কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার এলাকা থেকে অপহৃত হয়েছেন বলে অভিযোগ, সঙ্গে এক ব্যবসায়ীকেও অপহরণ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য গোটা দেবীপুর এলাকায়।

কমলাসাগর বিধানসভা এলাকার পাচারকারীদের অবৈধ নেশাসামগ্রী গাঁজা, ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে। নেশা কারবারীরা তাদের এই মাল পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতন বর্ধন ও পোল্ট্রি মুরগির ব্যবসায়ী বিকাশ সরকারকে দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। নেশা কারবারীর দাবি তাদের যত টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত কিছু টাকা তাদেরকে দিতে হবে।

এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণ হয়ে যাওয়ার ঘটনার খবর যায় তাদের পরিবারে। বিকাশ সরকারের স্ত্রী গীতা সরকার এবং রতন বর্ধনের স্ত্রী মিরা বর্ধন মধুপুর থানার দারস্থ হয়ে তাদের স্বামীকে উদ্ধার করাতে চিৎকার শুরু করেন। অভিযুক্তরা সরকারি কর্মচারীসহ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে দেবীপুর আটক করে রাখে।

মধুপুর থানায় অভিযুক্ত নেশা কারবারী প্রেম সেন, টোটন দেবনাথ, সুমন মিয়া, কিরণ দেবনাথ, সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। মধুপুর থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে ব্যবসায়ী সহ সরকারি কর্মচারীকে উদ্ধার করতে মাঠে নামে। মূলত নেশা কারবারীদের নেশা সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ে পেছনে ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী জড়িত রয়েছে এমন অভিযোগে তাদের দুজনকে অপহরন করে নিয়ে যায়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top