News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তায় বেহাল দশায় সমস্যায় গ্রামবাসীরা, সংস্কারের দাবি
Image

রাস্তায় বেহাল দশায় সমস্যায় গ্রামবাসীরা, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ নভেম্বর:
দীর্ঘ কাঁচা রাস্তায় অর্ধেক ইটসলিং হওয়ার পর কাজ বন্ধ থাকার কারনে দক্ষিণ মানিক ভান্ডার গ্রামবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন।

দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সংলগ্ন মেইন রাস্তার পূর্ব প্রান্তে গ্রামের কাঁচা রাস্তাটি বাম জমানায় দাবি উঠেছিল ইট সলিং করার জন্য। কিন্তু ইট সলিং হয়নি। গ্রামে ৩৫ পরিবারের বসবাস। সবাই খেটে খাওয়া মানুষ। তাদের এক মাত্র যাতায়াতের রাস্তা খুব করুন অবস্থায় আছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয় দীর্ঘ রাস্তা ইট সলিং করার। সেই খুশীতে প্রথমে সবাই রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে রাজি হয়।

গ্রামের বাসিন্দা দীপক দাস অভিযোগ করে বলেন, রাস্তার জন্য মাট ওয়াল ঘরের একাংশ ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু, এখনো রাস্তা হয়নি। পুকুরে পাড় ভেঙ্গে রাস্তা বিপদজ্জনক অবস্থায় আছে। অনেক গ্রামবাসী রাতের অন্ধকারে যাতায়াত করতে গিয়ে জলাশয়ে পড়ে।গ্রামবাসীদের দাবীতে রাস্তার কাজ শুরু হয়ে একশো মিটার ইট সলিং হওয়ার পর রাস্তার পাশে দু’একজন বাসিন্দা রাস্তার জন্য জায়গা দিতে রাজি না হওয়ায় ইট সলিংয়ের কাজ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন গ্রামের বাসিন্দারা। এবিষয়ে, দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস জানান, দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের পাশে রাস্তাটি ইট সলিংয়ের কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। দীপক দাস রাস্তার জন্য নিজে ঘর ভেঙ্গে দিয়েছে। তার আগে কয়েকজন বাসিন্দা রাস্তার জন্য জায়গা দিতে রাজি না হওয়ায় কাজ বন্ধ আছে। রাস্তার জন্য জায়গা না দিলে জোর করে তো জায়গা নেওয়া যায় না। উন্নয়নের জন্য আমাদের পঞ্চায়েত রাস্তাঘাট, পানীয় জল সব কিছু দেওয়ার চেষ্টা করছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top